অনুষ্ঠানসিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় অবস্থিত ভোগশাইল গ্রামের শাহপিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আজ (২৭ আগষ্ট ২০২৬ইংরেজী) রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী শাহপিন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এ,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি (এডহক কমিটি), আলহাজ্ব লেচু মিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মো: হাবিবুর রহমান।
সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাদের পাঠ্য বই পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ডিভাইস ছাড়, কলম ধর ও বই পড়। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের জীবনের উদাহরণ টেনে বলেন, তিনি যদি একটা অজানা-অচেনা প্রত্যন্ত অঞ্চলে গরীব পরিবারে জন্ম নিয়েও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হতে পারেন, তোমরা পারবেনা কেন? তোমরা যদি পড়াশোনা করে বড় হও, তোমার মাধ্যমে এই এলাকা গোটা দেশে পরিচিত লাভ করবে। তাঁর এসব অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে ব্যপক সাড়া জাগায়। শিক্ষার্থীরা তাঁকে আরও ভালো ফলাফল করে সকলের মুখ উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
এসময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: আবির আহমদ এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসাইন। এলাকার যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন জনাব মো: সুহেব মিয়া। শিক্ষকদের মধ্যে মো: মাহমুদুল হাসান ও মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এবং সংবর্ধিত শিক্ষার্থী তারিন বেগম বক্তব্য রাখেন। এলাকার যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ মিয়া,হাফিজ ফুলকাছ আলী,মাহবুব হুসেন,রুপন মিয়া,সাহাব উদ্দিন বাবলু,সুহেব মিয়া,শেখ এমন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ শেষে কৃষি শিক্ষক মো: আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
এ জাতীয় আরো খবর..