আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
"মানুষের মতো মানুষ হতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে: হাবিবুর রহমান রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মোস্তফা বকস, সম্পাদক বিকাশ দাশ ইলিয়াস আলী'র পথে হাঁটছেন তাহসিনা রুশদীর লুনা এমপি ঢাকা জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক পালন ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ শাখার কমিটি গঠন : সভাপতি - ফারুক, সম্পাদক- ইরশাদ বিশ্বনাথ ইনকিলাব প্রতিনিধির উপর মিথ্যা মামলার প্রতিবাদ ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর মৌলভীবাজার কমিটি গঠন, আহবায়ক: বদরুল, সদস্য সচিব: বেলাল সিলেট এম.সি. এ্যান্ড সরকারি কলেজ শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি 2026 আবেদন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর, মৌলভীবাজার আলোচনা সভা অনুষ্ঠিত ড. রফিকুল আমীন বলেছেন, ভালো মানুষ রাজনৈতিতে আসা প্রয়োজন: মিছবাহ মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

"মানুষের মতো মানুষ হতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে: হাবিবুর রহমান

রিপোর্টারের নাম: Admin
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিশ্বনাথ পৌর এলাকায় অবস্থিত ভোগশাইল গ্রামের শাহপিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় অবস্থিত ভোগশাইল গ্রামের শাহপিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আজ (২৭ আগষ্ট ২০২৬ইংরেজী) রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী শাহপিন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এ,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি (এডহক কমিটি), আলহাজ্ব লেচু মিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মো: হাবিবুর রহমান।

সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাদের পাঠ্য বই পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ডিভাইস ছাড়, কলম ধর ও বই পড়। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের জীবনের উদাহরণ টেনে বলেন,  তিনি যদি একটা অজানা-অচেনা প্রত্যন্ত অঞ্চলে গরীব পরিবারে জন্ম নিয়েও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হতে পারেন, তোমরা পারবেনা কেন? তোমরা যদি পড়াশোনা করে বড় হও, তোমার মাধ্যমে এই এলাকা গোটা দেশে পরিচিত লাভ করবে। তাঁর এসব অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে ব্যপক সাড়া জাগায়। শিক্ষার্থীরা তাঁকে আরও ভালো ফলাফল করে সকলের মুখ উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

এসময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: আবির আহমদ এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসাইন। এলাকার যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন জনাব মো: সুহেব মিয়া। শিক্ষকদের মধ্যে মো: মাহমুদুল হাসান ও মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এবং সংবর্ধিত শিক্ষার্থী তারিন বেগম বক্তব্য রাখেন। এলাকার যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন       আজাদ মিয়া,হাফিজ ফুলকাছ আলী,মাহবুব হুসেন,রুপন মিয়া,সাহাব উদ্দিন বাবলু,সুহেব মিয়া,শেখ এমন  এবং বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 
 শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ শেষে কৃষি শিক্ষক  মো: আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300